বঙ্গবন্ধু পরিবারের পারলৌকিক মঙ্গল কামনায় আইসিটি প্রতিমন্ত্রীর কোরবানি

২৩ জুলাই, ২০২১ ০১:০১  
বঙ্গবন্ধু পরিবারের ৭ সদস্যের পারলৌকিক কল্যাণ কামনায় এবার কুরবানি দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনািইদ আহমেদ পলক।  ঈদ উল আযহার দিন ই-ক্যাবের মাধ্যমে কুরবানি সম্পন্ন করে মানসবেসার মাধ্যমে গরিবদের মাঝে বিতরণ করার কথা নিশ্চিত করেছেন সংগঠনের ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন। তিনি জানান, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন এর তত্ত্বাবধানে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন সাদিক এগ্রোতে বেলা ১টার দিকে পশুটি কুরবানি করা হয়। সাদা-কালো রঙের গরুটি জবেহ করেন হাফেজ লুৎফুর রহমান। কোরবানির এই পশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বেগম ফজিলাতুন নেছা মুজিব,  শেখ জামাল, শেখ কামালা, শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ রাসেলকে উদ্দেশ্য করে আল্লাহর নামে উৎসর্গ করা হয়। ই-ক্যাব জেনারেল ম্যানেজার আরো জানান, বিকেল ৪টার দিকে রায়ের বাজার এলাকায় দরিদ্র মানুষের মাঝে গরুটির মাংস বিতরণ করা হয়। সেই সাথে বিতরণ করা হয় ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সারের দেয়া গরুর এবং ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারী নাসিমা আক্তার নিশা প্রদত্ত একটি খাসি। শতাধিক পরিবারকে এই কুরবানির মাংস পৌঁছে দিতে ই-ক্যাবের মানবসেবা প্রকল্পকে সহযোগিতা করে ব্লাডম্যান এর স্বেচ্ছাসেবকরা। বিতরণ কার্যক্রম নজরদারি করেন মানবসেবার ইব্রাহিম খলিল ভাই ও ব্লাডম্যান প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান জিসান। বিতরণ কাজে মানবসেবা থেকে অংশ নিয়েছেন মাফরুজা আক্তার। বিতরণ দলকে নেতৃত্ব দিয়েছেন ব্ল্যাডম্যানের প্রজেক্ট কো-অর্ডিনেটর তাহমিদ মোরশেদ এবং ব্লাডম্যানের সিনিয়ার ভলেন্টিয়ার ওমর সাজিদ, আবির মাহমুদ ও পাপ্পু। এর আগে বিগত ১৩ জুলাই জাতীয়ভাবে ডিজিটাল হাট উদ্বোধনের দিন প্রতিমন্ত্রী একশপ থেকে স্ক্রো সেবার মাধ্যমে গরুটি ক্রয় করেন। গত ১৯ জুলাই সেলার ফারমিদা শপ পশুটি সাদিক এগ্রোতে পাঠায়। তখন ই-ক্যাব এবং ডেইরী ফার্ম এসোসিয়েশন এর প্রতিনিধিরা পশুটি পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করেন।